Showing posts with label Dhaka. Show all posts
Showing posts with label Dhaka. Show all posts

Thursday, April 2, 2015

Crafts Fair' 2015 - কারুমেলা' ২০১৫

Date: 21-25 February, 2015
Venue: National Museum, Dhaka



শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ২১-২৫ ফেব্রুয়ারি কারুশিল্পীদের জীবন ও কাজ নিয়ে পাঁচ দিনের প্রদর্শনী আয়োজন করেছিলো। আমি ২২ ফেব্রুয়ারি গিয়ে ঢুঁ মেরে আসলাম।






মুখোশ, টেপা পুতুল, শতরঞ্জি, পটচিত্র, শীতলপাটি, শখের হাঁড়ি, শোলা শিল্প, নকশী কাঁথা, বেতের তৈরি সামগ্রী, বাঁশ-কাঠের তৈজস-পত্র, কাঁসা শিল্প- আরো কত্ত কি!!! মোট কথা, সারাদেশের কারুশিল্প সামগ্রীর সমারোহ। 
















দর্শকেরা ঘুরে ঘুরে দেখছিলেন সব পণ্যসম্ভার।  অনেকে তাদের পছন্দ মতো জিনিস কিনছিলেন। আমি একটা ছোট হাতপাখা আর মাটির তৈরি টেপা পুতুল কিনলাম। 

























































Monday, March 2, 2015

Valentines Day'2015 Celebration in Dhaka


Date: 14 February, 2015
Venue: Abahani Play Ground, Dhaka


এবারের "ভ্যালেন্টাইনস ডে" তে  (Valentines Day) কি করবো খুঁজতে খুঁজতে Ֆtep Forward এর "Flying Lights" ইভেন্ট টা চোখে পরে। তাই ১৪ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বউ আর বন্ধুদের নিয়ে হাজির হই আবাহনী মাঠে।


 এটা ছিলো "Fire Lantern / Chines Lamp" (ফানুস) উড়ানোর একটা ইভেন্ট।










রাতের আকাশে যখন একসাথে কয়েকশ ফানুস উড়ছিলো, সে দৃশ্য ছিলো দেখার মতো। উপস্থিত সবাই তখন অভিভূত।





এই ধরনের ইভেন্ট এবারই প্রথমবারের মতো হয়। সবমিলিয়ে খুব আনন্দময় কাটলো এবারের ভ্যালেন্টাইনস ডে'র সন্ধ্যা।





Monday, December 5, 2011

Bangladesh vs. Pakistan 2nd ODI' 2011

৩ ডিসেম্বর, ২০১১

বিজয়ের মাস ডিসেম্বর... বাংলাদেশের খেলা পাকিস্তানের সাথে... এই সব মিলিয়ে আগ্রহী হলাম মিরপুর স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার... 2nd ODI  দেখার plan করলাম... শনিবার যেহেতু অফিস ছুটি, তাই  অফিসের আরো কয়েকজন যেতে চাইল... গ্রামীণফোনের Mobicash এর মাধ্যমে ৫ টা Jewel Stand (former Club House) এর টিকেট কেটে ফেললাম।



ম্যাচ শুরু দুপুর ১.৩০ এ... Lunch করেই বাসা থেকে বেরিয়ে পরলাম... স্টেডিয়ামে পৌছলাম দুপুর ১টার দিকে...

আমাদের সিট পরেছিল Jewel Stand- Lower এ... কিন্তু চামে দিয়ে আমরা প্রথম থেকেই Upper এ বসেই খেলা দেখলাম... :P

টসে হেরে বাংলাদেশ ফিল্ডিং করতে নামলো...




ভালোই করছিল আমাদের বোলার-রা... ২৭ ওভার পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ  ১০১/৩!!!




amader Australian coach: Stuart Law


Sakib Al Hasan

Tamim Iqbal

amader picchi Captain: Musfiq



পাকিস্তানের আরো একটা উইকেটের পতন

Drinks Break


গ্যালারী ক্রমশ কানায় কানায় ভরে উঠছে


mEEE

Jewel Stand (former: Club House)


 



DJ Ratul


আফ্রিদি আর উমার আকমাল এর ঝড়ো ব্যাটিং এ পাকিস্তান ৫০ ওভার এ করলো ২৬২/৭!!!
Tough Target!!!

ফ্লাডলাইট এর আলো জ্বলে উঠলো  তখন


তামিম-ইমরুল ব্যাটিং এ নামছে



শুরুতেই ধাক্কা... এক ধাক্কায় বাংলাদেশ: 19/4!!!

ধাক্কা- পরবর্তী পাকিস্তানের আক্রমণাত্মক field setting
৪ উইকেট পতনের পর খেলা basically ওখানেই শেষ... কিন্তু সাকিব-নাসিরের অসাধারণ একটা জুটি দর্শক আটকে রাখতে পেরেছিল...। পরে সাকিব আউট হয়ে গেলেও নাসির তার প্রথম সেঞ্চুরি পূর্ণ করে।  ৮৬ রান থেকে আফ্রিদিকে পিটিয়ে যেভাবে ১০০ রানে পৌছালো নাসির, এক কথায় অবিশ্বাস্য!!! ছয়, ডট, চার, চার... ব্যাস, ১০০!!! পুরো স্টেডিয়ামে তখন আনন্দের নাচন !!!



৫০ ওভার শেষে বাংলাদেশ করতে পারলো ১৮৬/৭... ৭৬ রানের হার... :(

বাংলাদেশ হারলে কি হবে... "ম্যান অফ দ্যা ম্যাচ" কিন্তু আমাদের নাসির হোসেন... :D